ভারতীয় ডাক বিভাগে ৪৪২২৮ টি শূন্যপদে চাকুরি - এখনই আবেদন করুন
ভারতীয় ডাক বিভাগ ২০২৪ সালের জন্য গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে বিভিন্ন রাজ্য ও ডাক বিভাগের অধীনে ৪৪,২২৮টি শূন্যপদ পূরণ করা হবে। সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। নিচে নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড, আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখসহ সকল প্রয়োজনীয় তথ্য দেওয়া হলো। নিয়োগের প্রধান তথ্যসমূহ মোট শূন্যপদ: ৪৪,২২৮ টি, যা বিভিন্ন রাজ্য এবং পোস্টাল সার্কেলে বিতরণ করা হয়েছে। প্রধানত এই নিয়োগে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM), এবং ডাক সেবক পদে নিয়োগ দেওয়া হবে। Important Dates (জরুরি তারিখগুলো) আবেদন শুরুর তারিখ: ১৫ জুলাই ২০২৪ আবেদন শেষের তারিখ: ৫ আগস্ট ২০২৪ কারেকশন উইন্ডো: ৬ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২৪ Eligibility Criteria (যোগ্যতার মানদণ্ড) শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই গণিত এবং ইংরেজিতে পাশ নম্বর সহ মাধ্যমিক (ক্লাস ১০) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া আবেদনকৃত পোস্টাল সার্কেলের স্থানীয় ভাষা বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসাবে দশম শ্রেণী প...